ওসমানীনগরে তাজিয়া মিছিল
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০১৫ ইং, ৬:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ৬২২ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি::ওসমানীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত হয়েছে। ‘হায় হাসান-হায় হুসেন’ ধ্বনিতে মুখরিত হয়েছে ওসমানীনগরের পাক পাঞ্জাতনের মাজারগুলো। শানে পাঞ্জাতনগুলোতে কারবালার করুন মাতমে ভারী হয়ে উঠেছে এলাকার আকাশ-বাতাস। শিশু, কিশোর, বৃদ্ধ নারী-পুরুষ সবাই একত্রে মাতম করছেন পাক-পাঞ্জাতনের শানে ।
১ মরহম থেকে এলাকার পাঞ্জাতনের মাজার গুলোতে পবিত্র আশুরার জারী চলছিল শনিবার তাজিয়া মিছিলের মাধ্যমে সমাপ্ত হয়।
আশুরা উপলক্ষে কোরআনে খতম, আলোচনা সভা, মিলাদ মাহফিল, রোজা পালন, গরিবদের মধ্যে খাদ্য বিতরণ করছেন এলাকার মুসল্লিগণ। মসজিদ মাজারে আলোচনা সভা, জিকির ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এর মধ্যে উল্লেখ যোগ্য মাজারগুলো হচ্ছে, গোয়ালাবাজার ইউনিয়নের পীর ওয়াছিদ আলীর বাড়ী পাঞ্জাতনের মাজার, ওসমানীনগরের প্রাণকেন্দ্র গোয়ালাবাজরের নিকটবর্তি ব্রাহ্মণগ্রামে পীর ওয়াছিদ আলী ও সাবেক চেয়ারম্যান পীর মজনু মিয়ার (মোকাম), বাড়িতে তাজিয়া মিছিল ও সভা-সমাবেশের মাধ্যমে শোকানুষ্ঠান পালন করা হয়েছে। আশুরা উপলক্ষে মোকামবাড়ি থেকে একটি তাজিয়া মিছিল বের করা হয়।
এছাড়া এওলাতৈল পাক পাঞ্জতনের মাজার, মোতিয়ারগাঁও পাঞ্জাতনের মাজার, নিজ করনসী পূর্বপাড়া পাঞ্জাতনের মাজার, উমরপুর ইউনিয়নের বড় ইসবপুর পীর বাড়ী, সাদিপুর ইউনিয়নের গজিয়া ও ইব্রাহিমপুরের পাঞ্জতনের মাজার। এসব স্থানে সকাল, দুপুর ও গভীর রাত পর্যন্ত চলছিল মাতম, জারি, সঙ্গে রোজা ও নফল নামাজ, ইবাদত বন্দেগি ও শিরনী বিতরণ।


