দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস আলী ওল্ডহামে সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০১৫ ইং, ১:০১ অপরাহ্ণ | সংবাদটি ১১৭০ বার পঠিত
লন্ডন প্রতিনিধি: ওল্ডহ্যামে বসবাসরত দৌলতপুর ইউনিয়নের সর্বস্থরের প্রবাসীদের উদ্যোগে যুক্তরাজ্য সফরত বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস আলী (চেয়ারম্যান) এর সম্মানে সম্বর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।হাজী মুক্তার আলীর সভাপতিত্বে এবং আবুল হোসাইন ও শাহ তাজুল ইসলামের এর যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র কাউন্সিলর আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর আব্দুল মালিক, কাউন্সিলর মন্তাজ আলী আজাদ, কাউন্সিলর ফজলুল হক, কমিউনিটি লিডার মাখন মিয়া।
বক্তব্য রাখেন যুবলীগ সভাপতি সৈয়দ সাদেক, বিএনপি নেতা মওদুদ আহমেদ, শানুর আলী, মিজানুর রহমান, ছৈইল মিয়া, নজির মিয়া, আবুল কাহার, গয়াছ আলী, আব্দুন নূর, শামসু মিয়া, শায়েস্তা মিয়া, শাহ মইনুল ইসলাম, সাইদুর রহমান পলাশ, আলতাফ আলী, ফারুক মিয়া প্রমুখ।


