ওসমানীনগরে ডাকাতি মামলার দুই আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০১৫ ইং, ৪:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ১০২৭ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগর থানা পুলিশ ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার গোয়ালাবাজার ইউপির ভাগলপুর গ্রামের মৃত মনাফ উল্লার ছেলে ইউসুফ আলী ও একই উপজেলার রুকনপুর গ্রামের নুর উদ্দিনের ছেলে সেলিম মিয়া। রোববার গভীর রাতে এক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সত্যতা স্বীকার করেন থানার ওসি মো.মুরসালিন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে আসামিদের নিজ এলাকা থেকে গ্রেফতার করা। সোমবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।


