ওসমানীনগরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০১৫ ইং, ৫:০১ অপরাহ্ণ | সংবাদটি ৯৪২ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: ওসমানীনগরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় ওসমানীনগর থানার দক্ষিণ রাইকদাড়া নিবাসি মকদ্দছ আলীর বাড়ীর পাশের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।যুবকের গায়ে টি শার্ট ও ছোট পেন্ট পরিহিত ছিল বলে জানান ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ মুরসালিন। তার বয়স ২৫ বছর হবে। তিনি জানান গতকাল বাদ ইফতার থানার দক্ষিণ রাইকদাড়া নিবাসি মকদ্দছ আলীর বাড়ীর পাশের পুকুরে লাশ ফুলে ভেসে উঠেছে দেখতে পেয়ে লোকজন পুলিশকে জানান। সংবাদ পেয়ে এস আই লক্ষণ দেবের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।


