ওসমানীনগরে নারীর প্রতি সহিংসতা বাল্য বিবাহ প্রতিরোধে কর্মশালা
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০১৫ ইং, ৮:১৪ অপরাহ্ণ | সংবাদটি ৯৯১ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক পুলিশ সদস্যদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের জনসংখ্যা তহবিল সহয়োগিতায় ও ওসমানীনগর থানা পুলিশের আয়োজনে এ প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে উপজেলার গোয়ালাবাজার আদর্শ মহিলা কলেজে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের এডিশনাল এসপি নুরুল ইসলাম।
কর্মশালার শুরুতে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের সিলেট শাখার কর্মকর্তা মো. রবিউল ইসলাম, সহযোগি রেজওয়ানা আফরিন তন্নী পারিবারিক সহিংসতা ও যৌন হয়রানী প্রতিরোধ এবং বাল্যবিবাহ বন্ধ, উত্যক্ত প্রতিরোধ বিষয়ক ২ ঘন্টা ব্যাপি কর্মশালার আলোচনা সভায় ভিডিও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওসমানীনগর থানার ওসি মোরসালিন, গোয়ালাবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত। উপস্থিত ছিলেন, ওসমানীনগর থানার ওসি(তদন্ত) অকিল উদ্দিন আহম্মদ, কলেজ গভর্নিং বডির সদস্য হারুন মিয়া, আলাউর রহমান আলা, তাজপুর ডিগ্রি কলেজের শিক্ষক সেলিম মোল্লা, গোয়ালাবাজার আদর্শ মহিলা কলেজের শিক্ষক আশরাফ আলী, নিশেন্দু পোদ্দার, ওসমানীনগর থানার এসআই রাকিবুল হাসান, আনোয়ার হোসেন। গোয়ালাবাজার আদর্শ মহিলা কলেজের অর্ধশতাধিক ছাত্রী ও এলাকার যুবকরা কর্মশালায় অংশগ্রহন করে।


