দক্ষিণ সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ : নিহত ১, আহত ৩০
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০১৫ ইং, ৮:৪১ অপরাহ্ণ | সংবাদটি ৯৭৭ বার পঠিত
নিউজ ডেক্স:: সুনামগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু‘পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অর্ধশতাধিক। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৮ জনকে সিলেট ওসমানী মেডিকেল, ১২ জনকে সুনামগঞ্জ ও ১৮ জনকে কৈতক হাসপাতাল ভর্তি করা হয়েছে। জেলার দক্ষিণ সুনামগঞ্জে সোমবার বিকেল সাড়ে ৪টায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বসিয়াখালি গ্রামের আরজু মিয়া ও মোরশেদ খানের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। তারই জের ধরে বিকেলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রের আঘাতে আরজু মিয়া গুরুতর আহত হয়। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। এ সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের আরো অর্ধশতাধিক লোকজন আহত হয়।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


