বন্দুকসহ এক অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০১৫ ইং, ৫:৫২ অপরাহ্ণ | সংবাদটি ৬২৪ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি:: জগন্নাথপুর থানা পুলিশ বন্দুকসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হলেন-সোনাতনপুর গ্রামের মৃত মুহিব উল্লার পুত্র সাইফুদ্দিন ওরফে ছুফি মিয়া। রোববার রাতে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সোনাতনপুর বাজার থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানান, গ্রেফতার ছুফি দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানার এস,আই মুজিবুর রহমান ও এস,আই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পৃুলিশ রোববার রাত সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে একটি দেশীয় কাটাঁ বন্ধুক ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
জগন্নাথপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী নিজেই অস্ত্র তৈরী করে এলাকায় অস্ত্র ব্যবসা চালিয়ে আসছিল। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।


