বিশ্বনাথে অবৈধ ব্যাটারী চালিত রিকশায় সয়লাব
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০১৫ ইং, ৪:৪২ অপরাহ্ণ | সংবাদটি ৯৯১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে অবৈধ ব্যাটারী চালিত রিকশায় সয়লাব হয়ে পড়েছে। উপজেলার প্রতিটি পাড়া মহল্লায় ব্যাটারী চালিত রিকশার দিনদিন বৃদ্ধি পাচ্ছে। তবে বেশিরভাগ রিকশা উপজেলায় ভাড়ায় পরিচালত হয়ে আসছে।
এদিকে, ব্যাটারী চালিত রিকশার রেজিষ্ট্রশন ফ্রি ৫শত টাকা করে স্থানীয় ইউপি পরিষদ নিচ্ছে বলে জানাগেছে। তবে উপজেলা নির্বাহী অফিসার এসব রিকশার রেজিষ্ট্রশন ইউপি পরিষদ দিতে পারিনি বলে তিনি জানান।
জানাগেছে, সম্প্রতি সিলেট নগরীতে অবৈধ বাটারী চালিত রিকশার বিরুদ্ধে প্রশাসন অভিযান চালিয়ে বেশ কয়েকটি রিকশা আটক ও জরিমানা করে। কিন্তু নগরীতে ব্যাটারী চালিত রিকশা অবৈধ হলেও উপজেলা পর্যায়ে এসব রিকশা চলাচল করে আসছে। গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন জায়গায় ব্যাটারী চালিত রিকশা বৃদ্ধি পেয়েছে। তবে অধিকাংশ রিকশা ভাড়ায় পরিচালিত হয়ে আসছে। উপজেলা সদরের পুরান বাজারে থানার সামন, লতিফ উল্লা মার্কেটের সামন, নতুন বাজার বাসিয়া ব্রীজের মুখে ব্যাটারী চালিত রিকশার অস্থায়ী ষ্ট্যান্ডে রয়েছে। এখানে রিকশা চালকরা উপজেলার বিভিন্ন এলাকায় রাজার হালে চুষে বেড়াচ্ছেন। কিন্তু এগুলো বৈধ না অবৈধ মালিক কিংবা চালকদের খবর নেই।
রিকশা চালকদের সঙ্গে আলাপকালে তারা জানান, ব্যাটারী চালিত রিকশা মালিকদের প্রতিদিন ৩শত টাকায় ভাড়ায় তারা উপজেলার বিভিন্ন জায়গায় চালিয়ে আসছেন। তবে ইউনিয়ন পরিষদ থেকে অনেকেই ৫শত টাকা দিয়ে নাম্বার প্লেইট নিয়ে রিকশা চালাচ্ছেন বলে তারা জানান।
বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, অনেকেই ব্যাটারী চালিত রিকশার রেজিষ্ট্রশন করে নিচ্ছে। তবে এগুলো বৈধ না অবৈধ এখনো সরকারিভাবে আমাদের অবহিত করা হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক ডেইলি বিশ্বনাথ ডটকমকে বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে।


