বিশ্বনাথে বিএনপি একাংশের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০১৫ ইং, ৯:১৮ অপরাহ্ণ | সংবাদটি ১১২০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা : নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি-যুবদল-সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের একাংশের ব্যানারে ইফতার এবং দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা সদরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি’র সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আহমদ নূর উদ্দিন।
বিএনপি নেতা আব্দুল গণির সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদেলের একাংশের সদস্য সচিব আজাদুর রহমান আজাদের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শামছুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা মোনায়েম খান, মাওলানা আবুল বসর মোহাম্মদ ফারুক, আলতাব আলী, জহুর আলী মেম্বার। বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সুরমান খান, মুসলিম আলী, সেচ্ছাসেবকদলের আহবায়ক মোহাম্মদ কাওছার খান, ছাত্রদলের একাংশের আহবায়ক শাহ আমির উদ্দিন, যুগ্ম-আহবায়ক আমির আলী,শাহজাহান।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আনোয়ার আলী, নূরুল ইসলাম, জালাল মিয়া, নিজাম মেম্বার, আব্দুর রুপ, দিলোয়ার কানন, সাঈমউদ্দিন, শাহজাহান, সেবুল মিয়া, কয়েছ মিয়া, আশিকুর রহমান রানা, বেলাল, সফিকুর রহমান, তাজউদ্দিন আহমদ কিনু, জুয়াদ আলী, ইসলামউদ্দিন, সানুর আলী, আবুল খয়ের, দিলাল, মুহিবউদ্দিন তাজ, আব্দুস শহিদ, শিপু শিকদার, তারেক মিয়া, সোহাগ আলী, আব্দুল মুমিন, মুহিবুর রহমান মাহবুব, ফয়জুল ইসলাম, ছমির আলী, আতিকুর রহমান, কাপ্তান মিয়া, হাফিজুর রহমান, আরশ আলী, মশরফ আলী, হেলাল, আবুল কালাম, এনামুল হক, সুমন, সাঈব, শামিন, মামুন, হিরা, সুনু, শিমুল, ছালিক, সাহেল শাহ, হদয়, আছকির, আব্দুল কাইয়ুম, ওয়াসিম, কাইয়ুম, হামিদ, শিপন তালুকদার, আবুল কালাম আজাদ, ফরিদ, আজিজুল, দুলাল, জসিম, শাহ নিজাম, আলম খান, সাইম, নাজিম, তসলিম, আল-আমিন, খালেদ, খালেদুজামান, জিয়াউল, রুকেল, রুমেল, সুরাব, কবির, আসমত, পাবেল, সামাদ, রাজন, নুনু মিয়া, সিপু, আলী হোসেন, সাহেল মিয়া, সাগর, মিরাস, সামসুল, সাচ্চু, মায়াব আলী, শামীম, আবুল হোসেন প্রমুখ।
সভায় বক্তরা বলেন, ঈদুল ফিতরের মধ্যে জননেতা এম. ইলিয়াস আলীকে ফিরিয়ে না দিলে ঈদের পর কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।
জাতীয় পার্টি, জনতা পার্টি ও আওয়ামীলীগ থেকে বিএনপিতে এসে বিএনপি নেতা হয়ে এখন বিএনপিকে ধংস করার চেষ্ঠা করছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়ার অলংকারী গ্রাম থেকে শতাধিক নেতাকর্মী লোক আওয়ামীলীগে যোগদান করে। নেতৃবৃন্দ গ্রেফতারকৃত ছাত্রদল নেতা সাহেল সামাদসহ সকল নেতাকর্মীর মুক্তি দাবি জানান।


