বিশ্বনাথ আ.লীগের সভাপতি পংকি-সম্পাদক বাবুল : দু-পক্ষের হাতাহাতি
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০১৫ ইং, ১১:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ২৩০৯ বার পঠিত
নিউজ সংবাদদাতা:: র্দীঘ প্রায় এক যুগ পর সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়া মীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ এ মাঠে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। রাত ৯টায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। কিন্তু কণ্ঠ ভোটের মাধ্যমে রাত ১১টা ২০ মিনিটে বিশ্বনাথ উপজেলা আওয়া মীলীগের সভাপতি পংকি খান ও সাধারণ সম্পাদক বাবুল আখতার নির্বাচিত হয়েছেন। এসময় পংকি খান-বাবুল আখতার বলয়ের নেতাদের সাথে সভাপতি প্রার্থী ফখরুল ইসলাম মতছিন-ফারুক আহমদ বলয়ের নেতাকর্মীর মধ্যে হাতাহাতি ও বাগবিতন্ডা শুরু হয়। পরে পুলিশ ও ডিপি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এঘটনায় উপজেলা সদরে উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষের লোক পরিষদ মাঠে অবস্থান করছেন।
এদিকে পংকি খান সভাপতি বাবুল আখতার সাধারণ সম্পাদক নির্বাচিত রাত সাড়ে ১১টায় উপজেলা সদরের আ.লীগ ও সহযোগি সংগঠনের একাংশের নেতাকর্মীরা মিছিল বের করে। এরিপোর্ট রাত ১১টা ৪০মিনিটে লেখা পর্যন্ত টানটান উত্তেজনা বিরাজ করছে বলে জানাগেছে।
দ্বিতীয় অধিবেশনের উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আ.লীগের সাংগঠিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
আ.লীগ নেতা আশফাক আহমদ, মাসুক উদ্দিন আহমদ, এডভোকেট শাহ ফরিদ আহমদ, এডভোকেট নিজাম উদ্দিন আহমদ, অধ্যক্ষ সুজাত আলী রফিক, এডভোকেট নাসির উদ্দিন খান, হুমাইন ইসলাম কামাল, শাহ মোশাহিদ আলী, আবদুল বাছিত, এডভোকেট শেখ মখলু মিয়া, বেগম নাজনিন হোসেন, এস এম নুনু মিয়া, এডভোকেট খোকন কুমার দত্ত, এডভোকেট রঞ্জিত সরকার, কবির উদ্দিন আহমদ, ডেইজি সারোয়ার, ইশতেয়াক আহমদ চৌধুরী, আবিদ পাল, এমাদ উদ্দিন মানিক, জগলু চৌধুরী, মোবারক আলী, মুস্তাকুর রহমান মফুর, শাহাতাৎ রহিম চৌধুরী, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, এডভোকেট আজমল আলী, শামছুল ইসলাম।



