বিশ্বনাথে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সেলিমের দেশে আগমন, শোভাযাত্রা, সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২৬ ইং, ৭:৪২ অপরাহ্ণ | সংবাদটি 0 View
নিজস্ব সংবাদদাতা:: যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সেলিম দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন। (২০এপ্রিল) সোমবার সকালে তিনি তার জন্মভূমি সিলেটের বিশ্বনাথে পা রাখলে এলাকাবাসীর ব্যানারে তাকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা ।বিশাল শোভাযাত্রার মাধ্যমে তাকে বিশ্বনাথে বরণ করের তাঁর অনুসারীরা। জসিম উদ্দিন সেলিম ছিলেন বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। তার শোভাযাত্রা ও পথসভাকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা গেছে স্থানীয়দের মধ্যে।
দুপুর ২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা দিলে বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও তাঁর সমর্থকরা রশিদপুর পয়েন্টে তাকে স্বাগত জানান। পরে সেখানে ফুলেল সংবর্ধনা শেষে শতাধিক মোটরসাইকেলের বহরে তাকে বিশ্বনাথ পৌর শহরে নিয়ে আসা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসিয়া সেতরে পূর্ব পাশে এসে পথসভায় মিলিত হয।
পথসভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন সেলিম।
বক্তব্যে তিনি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করব। জনগণের সমর্থন পেলে বিশ্বনাথ উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, পরিবেশ দূষণ মুক্ত এবং একটি আধুনিক মডেল উপজেলা গড়ে তুলতে কাজ করবেন।
এ সময় তিনি উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন। তার সফরসঙ্গী হয়ে দেশে এসেছেন যুক্তরাজ্যের সাউথ ওয়েলস বিএনপির সাবেক সভাপতি খালেদ মিয়া।


