বিশ্বনাথ আ’লীগের নতুন কমিটিকে অভিনন্দন জানালেন বিএনপি নেতা
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০১৫ ইং, ৬:৪০ অপরাহ্ণ | সংবাদটি ১১০১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপি’র সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন। তিনি তাঁর ব্যবহৃত ফেসবুক আইডি’তে এক স্ট্যাটাসে এই অভিনন্দন জানান।
অভিনন্দনে তিনি লিখেন, আমি আশাকরি তাদের (নতুন কমিটি) নেতৃতে বিশ্বনাথে গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে সুন্দর রাজনিতি পরিচালিত হবে।


