বিশ্বনাথ ছাত্রদলের ১৮ নেতাকর্মীর জামিন লাভ : ১ জনকে জেলহাজতে প্রেরণ
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০১৫ ইং, ৯:০১ অপরাহ্ণ | সংবাদটি ১১৫৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের দায়েরকৃত মামলায় আদালতে আত্মসমর্পন করেছেন ছাত্রদল নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সিলেটের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে ১৯জন আসামী আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করলে। ম্যাজিষ্ট্রেট নাজমুল ইসলাম চৌধুরী ১৮জনের জামিন আবেদন মঞ্জুর করেন এবং ১জনের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেন আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাসান পাটওয়ারী রিপন।
তিনি বলেন, মামলার অন্যতম আসামী উপজেলা ছাত্রদলের সদস্য তারেক আহমদ খজিরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
জানা গেছে, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে চলতি বছরের ৩জানুয়ারী সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় পাল্টা-পাল্টি মামলা দায়ের করা হয়। বিদ্রোহী গ্রুপের আহবায়ক শাহ আমির উদ্দিন বাদি হয়ে ৪জানুয়ারী রাতে প্রতিপক্ষের ২৩ জনের নাম উল্লেখ করে আরোও ৩০/৩৫জনকে অজ্ঞাতনামা আসামি রেখে একটি মামলা দায়ের করেন। ঔ মামলায় ইতিমধ্যে ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, ছাত্রদল নেতা আখতার হোসেন ও রাব্বী আলী কারাবরণ করেন। বৃহস্পতিবার সিলেটের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে মামলার ১৯ জন আসামী আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করলে ১৮জনের জামিন আবেদন মঞ্জুর করেন এবং ১জনের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।


