বিশ্বনাথে ছাত্রদল নেতা গ্রেফতারের নিন্দা জানিয়েছে ছাত্রদল
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০১৫ ইং, ৯:২৯ অপরাহ্ণ | সংবাদটি ৬৮৯ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক সালেহ সামাদকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলা ছাত্রদলের একাংশ।নিন্দাকারীরা হলেন-জেলা বিএনপি নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শামছুল ইসলাম, উপজেলা ছাত্রদলের একাংশের আহবায়ক শাহ আমির উদ্দিন, যুগ্ম আহবায়ক শাহজাহান, নাজিম উদ্দিন, আমির উদ্দিন, আক্তার হোসেন রানা, মুহিব উদ্দিন, আব্দুস শহিদ, সদস্য সচিব আজাদুর রহমান আজাদ, ছাত্রদল নেতা সদস্য আব্দুল মুমিন, এনামুল হক, সুনু মিয়া, ওয়াসিম, আজিজুল, শিমুল, আব্দল কাইয়ূম, আব্দুস সালাম জুনেদ, কামাল, শাহ নিজাম, শাহ সাইম।
নেতৃবৃন্দ সাহেল সামাদকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিলম্ভে তাকে মুক্তি দেয়ার জোরদাবী জানান।


