বিশ্বনাথে সরুয়ালা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০১৫ ইং, ৭:১৭ অপরাহ্ণ | সংবাদটি ৮৯৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা : আসন্ন রমজান মাস উপলক্ষে বিশ্বনাথে বুধবার সরুয়ালা ফাউন্ডেশন ট্রাস্ট ইউকে প্রায় ২ শতাধিক অসচ্ছল পরিবারের সদস্যদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে। ইফতার সামগ্রীর মধ্যে ছিল খেজুর, তৈল, পিয়াজ, ডাল। এ উপলক্ষে এক আলোচনা সভা সরুয়ালাস্থ দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ছয়ফুল হক শিক্ষানুরাগী, সমাজসেবক মো. আব্দুল জলিল রবানের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শংকর কান্তি মন্ডল, সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম, সমাজসেবক আখলাকুর রহমান, এমদাদুর রহমান, ছাদউদ্দিন, হাবিবুর রহমান ছুনু, তফজ্জুল আলী মেম্বার, আব্দুর রুপ, নেছার আহমদ মুজিব, মিষ্টার লাল মিয়া, মো. টিপু আলী, আজিজুল ইসলাম, ফজলুর রহমান, জিয়াদ আহমদ জাকু, আবুল আফসার দিহান প্রমুখ


