সন্ত্রাসী ইলিয়াস আলীকে-শফিক চৌধুরী দিয়ে চ্যালেঞ্জ করেছিলাম —–মিছবাহ উদ্দিন সিরাজ
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০১৫ ইং, ৯:১৬ অপরাহ্ণ | সংবাদটি ১৫৯২ বার পঠিত
তজম্মুল আলী রাজু, জামাল মিয়া :: কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ পিপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ কে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিশ্বের দরবারে স্বনির্ভর জাতি গঠনের জন্য কাজ করছেন দেশরতœ শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের বাংলাদেশকে সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, স্বাধীনতা পক্ষের এলাকা হিসেবে পরিচিত বিশ্বনাথ। বিগত দিন সন্ত্রাসী ইলিয়াস আলীকে আপনাদের সন্তান শফিকুর রহমান চৌধুরীকে দিয়ে চ্যালেঞ্জ করেছিলাম। এরপর থেকে শান্তির জনপদে পরিণত হয়। সাংবাদিকদের উদ্দেশ্য করে মিছবাহ বলেন, জাতীর উন্নয়নে মান অভিমান নিয়ে সংবাদপত্রে লেখালেখি করলে লাভ হবে না। সব সময় আওয়ামী লীগের নেতাকর্মী মানুষের সুখে দুঃখে আছে, থাকবে। নব-নির্বাচিত বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি কাউকে অবমূল্যায়ন করবে না। দলের নেতাকর্মীকে অবশ্য মূল্যায়ন করা হবে।
তিনি আরো বলেন, পংকি খান-বাবুল আখতারের নেতৃত্বে পূর্বের বিশ্বনাথে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে। সবাইকে মনে রাখতে হবে ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। এখানে বিশৃংঙ্খলাকারী, দূর্নীতিবাজ, বিশ্বাস ঘাতকদের স্থান নেই।
তিনি শনিবার সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো। ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান এবং সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক আমির আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজনীন হোসেন, উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, মোস্তাক আহমদ পলাশ, জেলা যুবলীগ নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম রায়হান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক শফিক উদ্দিন স্বপন, প্রচার সম্পাদক নিখিল পাল, সহ দপ্তর সম্পাদক তপন দাশ, শিক্ষা সম্পাদক জয়ন্ত আচার্য্য, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল ইসলাম সুফি, সাধারণ সম্পাদক মহব্বত আলী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এম এন হান্নান বদরুল, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবলীগ নেতা শেখ মোঃ আজাদ, উপজেলা যুবলীগের আহবায়ক মখদ্দছ আলী, যুগ্ম আহবায়ক আশিক আলী, আলতাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বদরুল আলম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়, যুগ্ম আহবায়ক আবদুল মালিক সুমন, মুহিবুর রহমান সুইট, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, সাধারণ সম্পাদক শাহ বোরহান উদ্দিন রুবেল।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে উপজেলার কালীগঞ্জ এলাকার বিএনপি নেতা বাবুল মিয়া, ছালিম মিয়া, সুনা মিয়া, রাজু মিয়া, হরিকলস এলাকার শাহান শাহ, হেলাল উদ্দিন, সালা উদ্দিন, জামাল উদ্দিন, আপ্তাব উদ্দিন, মাছুম উদ্দিন, জাহারগাঁও এলাকার আতিকুর রহমান সিপার, আমির খান, মামুন খান, রুমন খান, আফছর খান, নজরুল ইসলাম প্রমুখসহ প্রায় শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনে যোগদান করেন।


