সুনামগঞ্জে ৫০হাজার টাকার জালনোটসহ ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০১৫ ইং, ৮:০৬ অপরাহ্ণ | সংবাদটি ৮৭৭ বার পঠিত
নিউজ ডেক্স:: সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে ৫০হাজার টাকার জালনোটসহ মোহাম্মদ রব্বানী (৪০) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকাল ৩টায় উপজেলার পাথারিয়া বাজার থেকে ওই ব্যবসায়ীকে আটক করা হয়। জালনোট ব্যবসায়ী রব্বানী জেলার দিরাই উপজেলার চানপুর গ্রামের ইসকান্দ আলীর ছেলে। সুনামগঞ্জ র্যাব ৯এর ক্যাম্প কমান্ডার মেজর আব্দুল্লাহ আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


