ওসমানীনগরে শিশু কন্যাকে হত্যার ভয় দেখিয়ে স্বর্ণ লুট
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০১৫ ইং, ৮:১০ অপরাহ্ণ | সংবাদটি ১০৭০ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে শিশু কন্যাকে হত্যার ভয় দেখিয়ে ১৩ ভরি স্বর্ন লুট করে নিয়ে গেছে দূবৃত্র্তরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাদীপুর ইউনিয়নের সাদীপুর (গলাচিপা) গ্রামের আলতাফ হোসেনের বাড়িতে ঘটনাটি ঘটে। খবর পেয়ে রবিবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আলতাফ হোসেন জানান,শনিবার রাত প্রায় সাড়ে ৯টার দিকে বাড়ির পুরুষ সদস্যদের অবর্তমানে একদল মুখোশধারী দূর্বৃত্তরা পিছনের দরজা দিয়ে বসত ঘরে প্রবেশ করে প্রথমে আট মাসের কন্যা শিশু শিমুকে কোলে নিয়ে হত্যার ভয় দেখিয়ে অস্ত্রে মুখে মহিলা সদস্যদেরে জিম্মি করে আলমিরা থেকে ১৩ ভরি স্বর্ণ নিয়ে মেয়েসহ রাস্তায় বেরিয়ে আসে দূর্বৃত্তদের দল। পরবর্তীতে দূর্বৃত্তরা লাইটেসে উঠার পর শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে লাইটেস যোগে ঘটনাস্থল ত্যাগ করে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো:মোরসালিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ঘটনার কোন আলামত পায়নি। বাড়ির মহিলাদের বক্তব্যে গড়মিল পাওয়ায় বিষয়টি সন্দেয়জনক মনে হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


