জগন্নাথপুরে আ.লীগ নেতাদের বন্যা কবলিত এলাকা পরিদর্শন
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০১৫ ইং, ৯:২৫ অপরাহ্ণ | সংবাদটি ১০৮১ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি:: গত কয়েক দিনের একটানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলার পাইলগাঁও, রাণীগঞ্জ ও আশারকান্দি ইউনিয়নের প্রায় ৪০ টি গ্রাম ও গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে যায়। হঠাৎ বন্যার পানিতে বাড়িঘর তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগের শিকার হন বন্যা কবলিত এলাকার লোকজন।
বৃহস্পতিবার বিকেলে স্থানীয় পাইলগাঁও ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী সুন্দর আলী, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, আওয়ামীলীগ নেতা কলমদর আলী, অধীর রঞ্জন দেব রুনা, উপজেলা যুবলীগ নেতা মাহবুবুর রহমান, পাইলগাঁও ইউনিয়ন যুবলীগের আহবায়ক আখলাক মিয়া, যুগ্ম-আহবায়ক কয়ছর রশীদ, আব্দুল কাইয়ূম, রাণীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন মিঠু, এলাকার প্রবীণ মুরব্বী রয়ান উদ্দিন, আব্দুস ছমেদ, ছুরুক মিয়া, কুটু লাল দেব, মালকাছ উদ্দিন, শফিক উদ্দিন, ছাত্রলীগ নেতা এমডি মুন্না প্রমূখ। এ সময় নেতৃবৃন্দরা বন্যায় ক্ষতিগ্রস্থ লোকজনের খোঁজ খবর নেন এবং সরকারিভাবে সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।


