বিশ্বনাথের কারিকোনায় কোরআন শিক্ষা কেন্দ্রের ২১তম পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৫ ইং, ১০:১৮ অপরাহ্ণ | সংবাদটি ৯১৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে ঐতিহ্যবাহী কারিকোনা বায়তুন মামুর জামে মামুর জামে মসজিদে কোরআন শিক্ষা কেন্দ্রের ২১তম পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার বিকেলে সম্পন্ন হয়েছে। মাসব্যাপী কোরআন শিক্ষায় অংশগ্রহনকালী ১৬১ ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
কারিকোনা পঞ্চায়েত কমিটির সভাপতি ও কোরআন শিক্ষা কেন্দ্রের সভাপতি হাজী আবদুল বারির সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেন্দ্রের সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, মুরব্বী হাজী বাবুল মিয়া, এম এ শহীদ, কেন্দ্রের ক্বারী মাওলানা আবদুস সালাম, মাওলানা বেলাল উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে কেন্দ্রের ২১ বছর পূর্তি উপলক্ষে ইকরা নামের একটি স্বারক মোড়ক উন্মেচন করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কারিকোনা মসজিদের খতিব মাওলানা ইয়াকুব আলী।
প্রসঙ্গত, ১৯৯৬ সালে কারিকোনা বায়তুন মামুর জামে মসজিদ প্রতিষ্টিত এ কেন্দ্রটি এ বছর ২১ বছর পূর্ণ করল।


