বিশ্বনাথে অতিথি সেঁজে প্রবাসীর স্ত্রীকে খুন : মা আহত (আপডেট)
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৫ ইং, ১১:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ৩৫১৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে অতিথি সেঁজে ঘরে ডুকে প্রবাসীর স্ত্রী ও শাশুড়ীর উপর হামলা করেছে দুস্কৃতিকারীরা। হামলার পর হাসপাতালে নিহত হয়েছে প্রবাসীর স্ত্রী সুজিনা বেগম (১৯)। রবিবার সন্ধ্যায় ৭টায় বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর (পশ্চিমপাড়া খালপাড়) গ্রামের মৃত হাজী আব্দুর রউফ এর বাড়িতে। নিহত সুজিনা বেগম মৃত হাজী আব্দুর রউফ মেয়ে ও যুক্তরাজ্য প্রবাসী মুরাদ আহমদের স্ত্রী। সুজিনার মা রেজিয়া বেগম গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন বলে জানা গেছে।জানা গেছে, ৫ মাস পূর্বে জগন্নাথপুর উপজেলার সিরামিশি (সাতাল) গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর মুরাদ আহমদের সঙ্গে সুজিনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে সুজিনা পিত্রালয়ে মায়ের সাথে বসবাস করে আসছেন। রবিবার সন্ধ্যা আনুমানিক ৭টায় অজ্ঞাতনামা ৪জন লোক আত্মীয় পরিচয়ে বাড়িতে প্রবেশ করে। তাদের হাতে ছিল একটি মিষ্টির বক্স। সুজিনার মা রেজিয়া বেগম এসময় তাদের পরিচয় জানতে চাইলে তারা জানা তার (রেজিয়া) স্বামীর পূর্ব পরিচিত। এরপর তারা ঘরে প্রবেশ করে এবং রেজিয়া বেগম তাদের জন্য লাচ্ছি তৈরী করছিলেন। ওই সময় দুস্কৃতিকারীরা ধারালো অস্ত্র দিয়ে রাজিয়া বেগম ও তার মেয়ে সুজিনা বেগমকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। এসময় সুজিনার ভাই জহির উদ্দিন (১২) ঘর থেকে বের চিৎকার শুরু করলে আশপাশ বাড়ির লোকজন ছুটে এসে তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এরপর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই সুজিনা বেগমের মৃত্যু হয়। রাত সাড়ে ১১টায় এরিপোর্ট লেখা পর্যন্ত আহত রেজিয়া বেগমের শরীরে অস্ত্রপাচার চলছিলো বলে জানা গেছে। এদিকে, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।
বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল ও হাসপপাতালে পুলিশ প্রেরণ করা হয়। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


