বিশ্বনাথে অনুপম যুব সমবায় সমিতির ইফতার
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০১৫ ইং, ১১:৫৮ পূর্বাহ্ণ | সংবাদটি ৯৮২ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের অনুপম যুব সমবায় সমিতির উদ্যোগে গত মঙ্গলবার স্থানীয় হাবড়া বাজার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সমিতির সাধারণ সম্পাদক ডাঃ বিভাংশু গুন বিভুর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সুমনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপ সহকারি কৃষি কর্মকর্তা জিতেন্দ্র মালাকার, সংগঠক নিজামুল ইসলাম, খালেদ রব, আবদুল জলির, নুরুল ইসলাম, দবির মিয়া, আবদুল আকিদ, মুহিবুল হক, সাইদুর রহমান সাদিক, আবদুল রকিব, খলকু মিয়া, মর্তুজ আলী. শামছুল ইসলাম, আনসার আলী, ছালে আহমদ, সানুর আলী, তারা মিয়া, আফিজ আলী, আছকর আলী। বিজ্ঞপ্তি


