বিশ্বনাথে পংকি-বাবুলের চোঁখ বিএনপি নেতাদের দিকে!
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৫ ইং, ৯:৩৮ অপরাহ্ণ | সংবাদটি ১৯২৪ বার পঠিত
মোহাম্মদ আলী শিপন:: বিশ্বনাথ উপজেলা আওয়া মীলীগের নব-গঠিত কমিটির সভাপতি পংকি খান ও সাধারণ সম্পাদক বাবুল আখতারের চোঁখ এখন বিএনপি নেতাদের দিকে। গত ৮জুন উপজেলা আওয়া মীলীগের সম্মেলনে নির্বাচিত সভাপতি-সম্পাদক উপজেলা আ.লীগকে এখন আরোও শক্তিশালী করতে কাজ শুরু করেছেন বলে জানাগেছে। যার ফলে অন্যদলের নেতাদের আওয়া মীলীগের যোগদান করার জন্য তারা কৌশলে কাজ করে যাচ্ছেন বলে সূত্রে জানাযায়।
এদিকে, উপজেলা বিএনপি দুটি ভাগে বিভক্ত থাকায় আওয়া মীলীগ এ সুযোগে বিএনপি নেতাদের দলে বেড়ানোর জন্য নিরবে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানাযায়।
বিভিন্ন সূত্রে জানাগেছে, উপজেলা আওয়া মীলীগের সম্মেলনের পরপরই নির্বাচিত সভাপতি পংকি খান-সাধারণ সম্পাদক বাবুল আখতার দলকে শক্তিশালী করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফলে অন্য দলের নেতাদের সঙ্গে তাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। ঈদের পরে আওয়া মীলীগের কয়েকটি যোগদান অনুষ্টান রয়েছে বলে সূত্র জানায়। বিএনপির তৃণমূল নেতা থেকে উপজেলা পর্যায়ে নেতাদের আওয়া মীলীগে যোগদান করার প্রচেষ্টা চলছে। ইতিমধ্যে পংকি খান-বাবুল আখতারের আন্তরিকতায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা আওয়া মীলীগে যোগদান করেন। বিএনপি সমর্থিত কয়েকজন ইউপি চেয়ারম্যানকে আ.লীগে যোগদান করার চেষ্টা চলছে বলে ওই সূত্র জানায়।
উপজেলা আওয়া মীলীগের বেশ কয়েকজন নেতা জানান, নব-গঠিত উপজেলা আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদকে নেতৃত্বে উপজেলায় আরোও শক্তিশালী হবে। ঈদের পর দলকে আরোও শক্তিশালী করতে কাজ শুরু হবে। উপজেলা আওয়া মীলীগের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। এতে নতুন-পুরাতন নেতাদের সম্বনয়ে কমিটি গঠন হবে বলে তারা মনে করেন। আর ওই কমিটি হবে অন্যান্য যে কোনো কমিটির চেয়ে শক্তিশালী। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার আটটি ইউনিয়নে দলীয় সমর্থিত প্রার্থী দেয়া হবে বলে তারা জানান।
এব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান বলেন, বিএনপি থেকে আওয়া মীলীগের যোগদান বিষয়টি সঠিক নয়। কিছু সুবিধাভূগী মানুষ রয়েছে যারা দল পাল্টা-পাল্টি তাদের অভ্যাস। এরা যেখানে সুবাধে পাবে,সেখানে যোগ দিব।
তিনি বলেন, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর হাতে গড়া বিশ্বনাথ বিএনপি। বিএনপি বিশাল বড় একটি দল। ফলে দলে নেতাকর্মীর মধ্যে মতপ্রার্থক্য থাকতে পারে। বিএনপিতে কোনো গ্রপিং নেই বলে তিনি দাবি করেন। তবে বিএনপি থেকে অন্য দলে কোন নেতার যার কথা নয় বলে তিনি জানান।
উপজেলা আওয়া মীলীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, উপজেলার প্রভাবশালী ব্যক্তিদের দলের যোগদান করার জন্য কাজ করে যাচ্ছি। ঈদের পর কয়েকটি যোগদান অনুষ্ঠান রয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, বিএনপির পদধারী কোনো নেতাকে দলে আনার ব্যাপারে এখনও কোনো সিন্ধান্ত হয়নি। ঈদের পর উপজেলা আওয়া মীলীগের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। আর ওই কমিটির মাধ্যমে বিশ্বনাথে আ.লীগ কে আরোও শক্তিশালী করার জন্য কাজ শুরু হবে।
তিনি আরও বলেন, আগামী জুন মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থীদের মনোনয়ন দেয়া হবে। ঈদের পর ইউপি নির্বাচনের প্রার্থীদের বাছাই কাজ শুরু হবে বলে তিনি জানান।


