বিশ্বনাথে সাংবাদিকদের সম্মানে নিউজ ২৪ ডট কমের ইফতার
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৫ ইং, ৮:০১ অপরাহ্ণ | সংবাদটি ১২৮৫ বার পঠিত
অসিত রঞ্জণ দেব, আবুল কাশেম:: পরিবেশ ও বন মন্ত্রনালয় স্থায়ী কমিটি সদস্য, সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, কোন সাংবাদিকই নিরপেক্ষ নয়। সত্যের পক্ষে সংবাদ পত্রে সাংবাদিকরা কাজ করেন। ফলে নিরপেক্ষ নয় সাংবাদিকরা সত্যের পক্ষে। এহিয়া বলেন, পবিত্র রমজান সিয়াম সাধনার মাস। ওই মাসে আমাদেরকে শিক্ষা নিতে হবে। সংযমের মাধ্যমে শান্তি আসে, কল্যাণ আসে। তিনি বলেন, দল ও মতের উদ্ধে উন্নয়নের কাজ করতে চাই এ জন্য সবার আন্তরিক সহযোগিতা ও ঐক্যের বিকল্প নেই। শনিবার বিশ্বনাথ প্রেস ক্লাবে সাংবাদিকদের সম্মানে বিশ্বনাথের প্রথম অনলাইন পোর্টাল ‘বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম’ এর আয়োজনে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক এর বিশ্বনাথ প্রতিনিধি এমদাদুর রহমান মিলাদের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক ও দৈনিক ইত্তেফাক,সবুজ সিলেট এর বিশ্বনাথ প্রতিনিধি তজম্মুল আলী রাজু’র পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আহমদ নূরউদ্দিন, বিশ্বনাথ প্রেস ক্লাব সভাপতি মিজানুর রহমান মিজান, মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, পাক্ষিক বিশ্বনাথ বার্তা সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল, দৈনিক মানবকণ্ঠ-সিলেট সুরমা ও ডেইলি বিশ্বনাথ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, দৈনিক ইত্তেফাক ও বিশ্বনাথ নিউজ ২৪ ডট কমের জগন্নাথপুর প্রতিনিধি মো. আব্দুল হাই, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টি (এ) ভারপ্রাপ্ত আহবায়ক মো. সিতাব আলী, যুগ্ন-আহবায়ক মনোহর আলী, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম লালু, আনন্দ ধব্বনি ম্যাগাজিনের প্রধান উপদেষ্ঠা কাজী আবু বকর মো. খোকন, বিশিষ্ঠ ব্যবসায়ী সহল আল-রাজি চৌধুরী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ শহিদুর রহমান, বিশ্বনাথ স্টাফ রিপোর্টার নূর উদ্দিন, অসিত রঞ্জন দেব, মোহাম্মদ নূরুল ইসলাম, আবুল কাশেম, ফটো সাংবাদিক সফিকুল ইসলাম শফিক,
জাপা নেতা প্রদীপ চন্দ্র দেব, উপজেলা সেচ্ছাসেবক পার্টির সাবেক সভাপতি হেলাল আহমদ, বর্তমানউপজেলা সেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব শওকত হোসেন, সংগঠক নূরুল ইসলাম, চাদ মিয়া, শাহজাহান, শামীম মিয়া প্রমুখ।


