ওসমানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৭ ডাকাত আটক
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৫ ইং, ২:০৮ অপরাহ্ণ | সংবাদটি ১৩২৯ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি::সিলেটের ওসমানীনগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৭ ডাকাতকে জনতা ও পুলিশ গ্রেফতার করেছে। গতকাল রোবরাব গভীর রাতে উপজেলার উমরপুর গ্রামের আবদুর রুপের বাড়িতে ডাকাতির চেষ্টার এঘটনা ঘটে।
আটককৃতরা হল- সিলেটের বিশ্বনাথ উপজেলার নয়াসৎপুর গ্রামের মৃত জহুর আহমদের ছেলে আবুল হোসেন (৩০),একই গ্রামের কাইছ উদ্দিন ছেলে মো. নেওর মিয়া (২২), মৃত মাজন আলীর ছেলে আফজাদ আলী (২৫), একই উপজেলার পাঠানচক গ্রামের জালাল উদ্দিনের ছেলে আলী আহমদ (২০), সিলেট জেলার কানাইঘাট থানার তালবাড়ি গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে কালা মিয়া (৪০), একই থানার মৃত মোবন আলীর ছেলে আশফাক উদ্দিন (২৬) ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার কুতুব উদ্দিনের ছেলে শাহাব উদ্দিন (৩৫)। আটকের সত্যতা স্বীকার করেন থানার এ এস আই শাফি।
তিনি বলেন, রোববার গভীর রাতে উপজেলার উমরপুর গ্রামের আবদুর রুপের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এসময় ডাকাতদল ওই বাড়িতে ডাকাতির চেষ্টা করে। এতে এলাকাবাসী ও পুলিশ ডাকাতদলকে আটক করতে সক্ষম হয়। ডাকাতদের কাছ থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে তিনি জানান।


