বিশ্বনাথে আসামীর পলায়ন : অতপর আটক
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৫ ইং, ১০:৪০ অপরাহ্ণ | সংবাদটি ১২৪৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে শুক্রবার রাত সাড়ে ৮টায় মোটরসাইকেল চুর চক্রের সম্রাট রাসেলকে গ্রেফতার করে বিশ্বনাথ থানা পুলিশ। প্রথমে তাকে গ্রেফতার করা চেষ্টা করা হলে সে ছিটকে যায় বলে জানাযায়। রাসেল উপজেলার নোয়াগাঁও গ্রামের মানিক উরফে কুত্তা মানিকের পুত্র বলে পুলিশ জানিয়েছে। অতপর শুক্রবার রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে পুলিশ তাকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
থানা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিশ্বনাথ থানার এসআই মোঃ তোফাজ্জল হোসেন তার সঙ্গীয় ফোর্সসহ রাত ০৮.৩০ মিনিটের দিকে থানার নিকটবর্তী আলহেরা মার্কেটের সামনে থেকে সিলেট অঞ্চলের মোটরসাইকেল চুরি ও ছিনতাই সিন্ডিকেটের মূল হোতা মোঃ রাসেল আহমদ কে একটি চোরাই মোটরসাইকেল ক্রেতা সেজে কেনার কৌশলে আটক করে। একই সাথে উক্ত আসামীর নিকট থেকে কালো রংয়ের একটি উদ্ধার করে।
প্রকাশ থাকে যে, ধৃত ব্যক্তি পারিবারিক ভাবেই একজন অভিজ্ঞ অপরাধী। তার আপন সোহেল (৩০) অত্র থানার একজন তালিকাভূক্ত সন্ত্রাসী এবং সে গত বছরের জুন মাসে থানাধীন টেংরা গ্রামে ড্রাইভারকে হত্যা করে ফোর স্ট্রোক সিএনজি ছিনতাই ঘটনার মামলার অন্যতম অভিযুক্ত আসামী। তার নামে থানায় চুরি, ডাকাতি, হত্যা সংক্রান্ত অন্ততো ০৫টি মামলা আছে। আটককৃত রাসেলের নামে সিলেট জেলার বিভিন্ন থানায় মামলা আছে বলে প্রাথমিক ভাবে জানা যায়। সে এসএমপি’র দক্ষিণ সুরমা থানার একটি মামলায় হাজত থেকে সদ্য জামিনে এসেছে বলে স্বীকার করে। তাকে শনিবার আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানায়।
থানার এসআই তোফাজ্জুল সাংবাদিকদের বলেন, আসামিকে গ্রেফতারের সময় হেসকি মারিয়া চলে যায়।
থানার অফিসার ইনর্চাজ রফিকুল হোসেন বলেন, মোটরসাইকেল চোর চক্রের সম্রাট রাসেলকে আটক করা হয়। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।


