বিশ্বনাথে শফিক চৌধুরীকে মন্ত্রী পদে দেখতে চাই ফেইসবুকে ঝড়!
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০১৫ ইং, ১০:০৭ অপরাহ্ণ | সংবাদটি ২০০৬ বার পঠিত
মোহাম্মদ অালী শিপন::বিশ্বনাথে সিলেট ২ আসনরে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়া মীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীকে মন্ত্রী পদে দেখতে চাই এই স্লোগানে ফেইসবুকে ঝড় উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে উপজেলা আওয়া মীলীগ ও সহযোগি সংগঠনের নেতারা শফিকুর রহমান চৌধুরীকে মন্ত্র হিসেবে দেখতে চাই এমন স্লোগান দিয়ে নিজনিজ ফেইসবুক আইডিতে পোষ্ট করেন। ইতিমধ্যে বেশ কয়েকজন আওয়া মীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী তাদের নিজনিজ আইডিতে এমন লেখা ছবিসহ পোষ্ট পাওয়া যায়। আরও অনেক নেতা এভাবে শফিক চৌধুরীকে মন্ত্রী পদে দেখতে চাই বলে বিলবোর্ড-তোরন নির্মাণ করবেন বলে বিভিন্ন সূত্র জানাযায়। তবে এই দাবি ফেইসবুকে ঝড় তুললেও রাজপথে এমন দাবি নিয়ে আওয়া মীলীগ নেতাদের দেখা যায়নি। সিলেট ২ আসন (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর) নিয়ে গঠিত। কিন্তু শফিক চৌধুরীকে মন্ত্রী পদে দেখতে চাই শুধু তাঁর জন্ম স্থান বিশ্বনাথ উপজেলার আওয়া মীলীগ নেতারা দাবি জানিয়ে আসছেন। তবে অন্য দুই উপজেলার নেতারা যদি এভাবে ফেইসবুকে কিংবা রাজপথে দাবি জানান হয়ত তাদের সেই দাবি পূরণ হতে পারে এমটাই মনে করছেন এলাকাবাসী।
এব্যাপারে উপজেলা আওয়া মীলীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, আমরা মনে করেছিলাম,মন্ত্রী পদে রদবদল হচ্ছে, এতে আমাদের নেতা শফিকুর রহমান চৌধুরীর স্থান হবে। কিন্তু বর্তমানে তাকে স্থান না দেয়া নেতাকর্মীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
তিনি বলেন, বিশ্বনাথ-বালাগঞ্জ ও ওসমানীনগরের আওয়া মীলীগের নেতাকর্মীরা শীঘ্রই শফিকুর রহমান চৌধুরীকে মন্ত্রী পদে দেখতে চাই এমন দাবি নিয়ে রাজপথে নামবেন।
প্রসঙ্গত, ২০০৮ সালের নির্বাচনে বিএনপির প্রভাবশালী প্রার্থী নিখোঁজ এম ইলিয়াস আলীকে পরাজিত করে শফিকুর রহমান চৌধুরী প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৫ জানুয়ারী নির্বাচে ১৪ দলের সমঝেতার মাধ্যমে সিলেট ২ আসন জাতীয় পার্টির প্রার্থীকে দেয়া। ফলে ওই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ইয়াহিইয়া চৌধুরী এহিয়া সংসদ সদস্য নিবার্চিত হন।


