সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৫ ইং, ৬:১১ অপরাহ্ণ | সংবাদটি ৬৫৭ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে জাহাঙ্গীর আলম (২৮) নামের ৬ মাসের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার তাজপুর (দুলিয়ারবন্দ) গ্রামের আব্দুল আজিজের ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়, ওসমানীনগর থানার এএসআই মো. মহিবুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ বুধবার রাতে জাহাঙ্গীর আলমকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন। সে সিআর ১৫/১২ ইং মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।


