হোপ ফর নিডি ট্রাস্টের পক্ষ থেকে নিহত রাজনের পরিবারকে অনুদান প্রদান
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৫ ইং, ৯:২২ অপরাহ্ণ | সংবাদটি ৭৩৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: সিলেটে নির্মম ও বরর্বোরিচিত নির্যাতনে নিহত সামিউল আলম রাজনের পরিবারকে হোপ ফর নিডি ট্রাস্টের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাজনের গ্রামের বাড়িতে গিয়ে তার পিতা হাতে এই নগদ অর্থ তুলে দেন বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হুসেন ধলা মিয়া।এসময় উপস্থিত ছিলেন-সমাজ সেবক মকসুদ আহমদ, ট্রাস্টের বাংলাদেশ প্রতিনিধি জুবেল আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাংবাদিক নূর উদ্দিন প্রমূখ।


