ডেইলি বিশ্বনাথ ডটকম আয়োজিত প্রবাসীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০১৫ ইং, ৩:১৪ অপরাহ্ণ | সংবাদটি ১৪০১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে প্রবাসীরা অগ্রনী ভূমিকা পালন করে আসছেন। প্রবাস থেকেও দেশের মানুষের কথা চিন্তা করে তারা সব সময় এলাকার উন্নয়নে এগিয়ে আসছে। আগামী দিনেও এ দ্বারা অব্যাহত রাখার জন্য প্রবাসীদের প্রতি আহবান জানান।
তিনি বৃহস্পতিবার বেলা ২টায় বিশ্বনাথের অনলাইন পোর্টাল ডেইলি বিশ্বনাথ ডটকম আয়োজিত তিন প্রবাসীর সঙ্গে মতবিনিময় ও কম্পিউটার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডেইলি বিশ্বনাথ ডটকম এর প্রধান সম্পাদক তজম্মুল আলী রাজুর সভাপতিত্বে ও সম্পাদক মোহাম্মদ আলী শিপনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রিটেনের কিথলী টাউনের নব-নির্বাচিত কাউন্সিলর নেছার আলী, বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউপি চেয়ারম্যান তাহিদ মিয়া, যুক্তরাজ্য কমিউনিটি নেতা কবির উদ্দিন, হাজী তৈমুছ আলী, ডেইলি বিশ্বনাথ ডটকম এর সম্পাদক মন্ডলীর সভাপতি ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক প্রথম আলো ও উত্তরপূর্ব বিশ্বনাথ প্রতিনিধি প্রনঞ্জয় বৈদ্য অপু, ডেইলি বিশ্বনাথ ডটকম এর নিজস্ব সংবাদদাতা জামাল মিয়া, আবুল কাশেম, চীফ ফটো গ্রাফার শফিকুল ইসলাম সফিক, সংগঠক মানিক আহমদ, সুমন মিয়া প্রমূখ।
মতবিনিময় সভা শেষে ডেইলি বিশ্বনাথ ডটকম এর পরিবারে পক্ষ থেকে প্রবাসীদের ক্রেষ্ট প্রদান করা হয়।
এসময় যুক্তরাজ্য প্রবাসী নেছার আলী, কবির উদ্দিন ও তৈমুছ আলীর অর্থায়নে ডেইলি বিশ্বনাথ ডটকম পরিবারকে একটি কম্পিউটার প্রদান করেন।


