বিশ্বনাথে আ.লীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা-ধাওয়া : উত্তেজনা
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০১৫ ইং, ৭:১৯ অপরাহ্ণ | সংবাদটি ২৩৩৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে শোকসভায় শিরনী বিতরণ নিয়ে আওয়ামী লীগের সহযোগি সংগঠনের দুই পক্ষের ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনায় শালিশ ব্যক্তিসহ অনন্ত ৯ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলা সদরের বাসিয়া ব্রীজের ওপর এঘটনা ঘটে।
আহতরা হলেন-উপজেলা আ.লীগের সাবেক প্রচার সম্পাদক নিখিল পাল,বিশ্বনাথ ইউপি আ.লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন, রফিক হাসান, মাছুম উদ্দিন,তুহিন আহমদ, ছাত্রলীগ নেতা শামিম আহমদ, শিপন আহমদ, জামাল উদ্দিন। আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন বলে জানাগেছে। তবে অনেকেই শালিশ করতে গিয়ে আহত হয়েছেন। খবর পেয়ে আ.লীগের শীর্ষস্থানীয় নেতা ও থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসলে পরিস্থিতি শান্ত হয়।
জানাগেছে, সোমবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শোক সভা উপজেলা সদরের নতুন বাজারস্থ লাইটেস স্ট্যান্ডের সামনে অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণভাবে শোক সভা শেষ হলেও সিরনী বিতরণ নিয়ে আওয়ামী লীগের সহযোগি সংগঠনের ছাত্রলীগ নেতা জামাল উদ্দিন-মাছুম উদ্দিন ও শামিম আহমদ-রফিক মিয়া লোক জনের মধ্যে কথাকাটাটি হয়। এরই জের ধরে দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র-সন্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা-ধাওয়ায় লিপ্ত হয়। এতে শালিশ ব্যক্তিসহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের ৯ নেতাকর্মীর আহত হয়েছেন।
এব্যাপারে উপজেলা যুবলীগ নেতা গিয়াস উদ্দিন বলেন, শিরনী বিতরণ নিয়ে দলের সহযোগি সংগঠনের জামাল উদ্দিন-মাছুম উদ্দিন ও শামিম আহমদ-রফিক মিয়া মধ্যে ঝগড়া হয়েছে। শালিসি করতে তিনিসহ দলের কিছু নেতাকর্মী আহত হয়েছে বলে জানান। বিষয়টি দলীয়ভাবে মিমাংসার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, শোক সভা শেষে শিরনী বিতরণকালে বহিরাগতরা শিরনী নিয়ে ঝগড়া করে। এতে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের কোনো নেতাকর্মীর মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনার বিষয়টি সঠিক নয়। তবে শালিসি করতে গিয়ে কিছু নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি জানান।


