‘ইতিহাসে বঙ্গবীর ওসমানীর নাম অমর হয়ে আছে’
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০১৫ ইং, ৫:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ৭৬৮ বার পঠিত
নিউজ ডেস্ক:: দক্ষিন সুরমা যুবকল্যাণ পরিষদের উদ্যোগে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বাঙ্গবীর এম এ জি ওসমানীর ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা লাউয়াইস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দক্ষিন সুরাম যুবকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এম কামাল আহমদ তালুকদারের সভাপতিত্বে ও যুব সংগঠক মো. নুর মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন আল নাসিরি।
তিনি বলেন, বাংলার ইতিহাসে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এম এ জি ওসমানীর নাম অমর হয়ে আছে, থাকবে। যতই ষড়যন্ত্র চলে না কেন এই ক্ষনজন্মা পুরুষের নাম ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় তরুণ পার্টির সিলেট জেলা শাখার আহবায়ক এম বরকত আলী, শিক্ষক মো. আবু সুফিয়ান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শহিদুল ইসলাম, রুবেল আহমদ, শাহেদ আহমদ শান্ত, শাহ আলম, আবুল কালাম, এম এ ছালাম, নুরুজ্জামান লিটন, কাজী নজরুল ইসলাম, জাহাঙ্গীর খান, মিলন খান, আব্দুস সামাদ শাহীন, মো. মুছা মিয়া প্রমূখ।


