জগন্নাথপুরে নৌকা ডুবিতে আহত ৪
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০১৫ ইং, ৯:৩৫ অপরাহ্ণ | সংবাদটি ১০৫০ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর:: সুনামগঞ্জের জগন্নাথপুরে নৌকা ডুবিতে ৪ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ছোট শেওড়া গ্রামের হাওরে।
জানাগেছে, বুধবার বিকেলে স্থানীয় ছোট শেওড়া গ্রাম থেকে ছোট একটি নৌকাযোগে ৪ জন লোক হাওর পাড়ি দিয়ে রমাপতিপুর গ্রামে আসছিলেন। এ সময় তাদের পাশ দিয়ে যাওয়া একটি ইঞ্জিন নৌকার ঢেউয়ের কবলে পড়ে ছোট নৌকাটি ডুবে গেলে নৌকাতে থাকা লোকজন সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হয়ে প্রায় অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে স্থানীয় গ্রামের লোকজন আরো নৌকা নিয়ে গিয়ে আহত অবস্থায় ডুবাই প্রবাসী বাহার উদ্দিন (৩১), স্বপন মিয়া (১৮), আজমল হোসেন (১৭) ও স্থানীয় সংবাদকর্মী এমডি মুন্না (২০)সহ ৪ জনকে উদ্ধার করে শিবগঞ্জ বাজারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। #


