বিশ্বনাথ আ.লীগের শীঘ্রই আসছেন পূর্নাঙ্গ কমিটি : বাদ পড়তে পারেন সাবেক অনেক নেতা
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০১৫ ইং, ৯:৫৪ অপরাহ্ণ | সংবাদটি ১৩১০ বার পঠিত
মোহাম্মদ আলী শিপন:: বিশ্বনাথ উপজেলা আওয়া মীলীগের সম্মেলন গত ৮জুন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কণ্ঠ ভোটে পংকি খান সভাপতি ও পূণরায় সাধারণ সম্পাদক বাবুল আখতার নির্বাচিত হয়েছেন । শীঘ্রই আসছে উপজেলা আ.লীগের কমিটি এমটাই এলাকায় শুনা যাচ্ছে।
এদিকে, উপজেলা আ.লীগের সভাপতি পংকি খান জানিয়েছেন আ.লীগের ৬৭ সদস্য বিশিষ্ট একটি কমিটির তালিকা জেলা কমিটির কাছে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
সূত্রে জানাযায়, গত শুক্রবার উপজেলা আ.লীগের পূর্নাঙ্গ কমিটির একটি খসড়া তালিকা জেলা কমিটির কাছে প্রেরণ করা হয়েছে। শীঘ্রই আসছে উপজেলা আ.লীগের পূর্নাঙ্গ কমিটি। তবে ওই পূর্নাঙ্গ কমিটিতে থেকে বাদ পড়তে পারেন উপজেলা আ.লীগের সাবেক পদপ্রাপ্তি অনেক নেতা। তবে আ.লীগের কমিটিতে সহযোগি সংগঠনের কিছু নেতার স্থান হতে পারে বলে ওই সূত্র জানায়।
এদিকে, ১ম সাংগঠনিক পদ পেতে আগ্রহ প্রকাশ করেন উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ। সম্প্রতি ওই নেতার অনুসারিরা প্রতিদিন ফেইস বুকে আ.লীগের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেয়ার দাবি জানিয়েছে আসছিল।
জানাগেছে, দীর্ঘ এক যুগ পর গত ৮ জুন উপজেলা আ.লীগের সম্মেলন সম্পন্ন হয়। তবে উপজেলা আওয়া মীলীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেতে আ.লীগ নেতা ও সহযোগি সংগঠনের নেতাদের দৌড়ঝাপ শুরু করেন। তবে উপজেলা আওয়া মীলীগের পূর্নাঙ্গ কমিটিতে পূর্বে কমিটির অনেকেই বাদ পড়তে পারেন বলে বিভিন্ন সূত্রে জানাযায়।
তবে বর্তমান কমিটির সভাপতি পংকি খান ও সাধারণ সম্পাদক বাবুল আখতারের নেতৃত্বে উপজেলা আওয়া মীলীগ চাঙ্গাভাব লক্ষ করা যাচ্ছে। আগামী দিনে উপজেলা আ.লীগ আরও শক্তিশালী হবে বলে দলের নেতারা জানিয়েছেন।
নামপ্রকাশ না করার শর্তে উপজেলা আ.লীগের শীর্ষস্থানীয় এক নেতা ডেইলি বিশ্বনাথ ডটকম কে জানান, উপজেলা আওয়ামী লীগের বিগত কমিটির বির্তকিত ব্যক্তি ও যাদের এলাকায় জনপ্রিয়তা নেই এবং বির্তকিত ভূমিকা রয়েছেন তাদের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।
উপজেলা আ.লীগের পূর্নাঙ্গ কমিটি শীঘ্রই আসছে কি জানতে চাইলে উপজেলা আওয়া মীলীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার ডেইলি বিশ্বনাথ ডটকম কে বলেন, এবিষয়ে তার কিছু জানা নেই।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি পংকি খান বলেন, ইতি মধ্যে ৬৭ সদস্য বিশিষ্ট একটি কমিটির তালিকা জেলা আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে প্রেরণ করা হয়েছে। তবে জেলার নেতৃবৃন্দ কবে কমিটির অনুমোধন দিবেন তা জানা নেই বলে তিনি জানান।


