মদন মোহনে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী নিহত
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০১৫ ইং, ৩:৪০ অপরাহ্ণ | সংবাদটি ১২২৮ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেট নগরীর মদন মোহন কলেজে মো. আলী আহমদ (১৯) নামের এক ছাত্রলীগ এককর্মী নিহত হয়েছেন। তিনি ওই কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। বুধবার বেলা আড়াইটার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অপরেশন থিয়েটারে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আলী দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার নিজ শিলামগ্রামের আকলিস মিয়ার ছেলে। তিন ভাইবোনের মধ্যে তিনি ছিলেন বড়।
মদন মোহন কলেজ সূত্রে জানা যায়, আলী ছাত্রলীগ বিধান সাহা গ্রুপের কর্মী ছিলেন। কলেজ ক্যাম্পাসে আড্ডা দেয়া নিয়ে একই গ্রুপের কয়েকজন কর্মীর সাথে আবদুল আলীমের কথা কাটাকাটি হয়। এর জের ধরে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় ছাত্রলীগ ক্যাডাররা তাকে ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অপারেশন থিয়েটারে তার হয়। হাসপাতালে তার শরীরে ১০ ব্যাগ রক্ত দেয়া হয়। বেলা ২টা ৪০ মিনিটের সময় কর্তব্যরত চিকিৎসক আলীমকে মৃত ঘোষণা করেন।
আলীর বাবা আকলিস মিয়া জানান, ২ ছেলে ১ মেয়ের মধ্যে আলীম ছিল বড়। এইভাবে সামান্য কথাকাটাকাটি নিয়ে তার ছেলেকে প্রাণ দিতে হবে এটা তিনি মানতে পারছেন না। তিনি এই হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন।
সিলেট কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মোশাররফ হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মো. আলী ছাত্রলীগ কর্মী ছিলেন। তবে কোনো পদপদবিতে ছিলেন না। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ কাজ শুরু করছে বলে তিনি জানান।


