রশিদপুরে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী আহত
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০১৫ ইং, ৭:১৬ অপরাহ্ণ | সংবাদটি ১৪২০ বার পঠিত
জামাল মিয়া:: সিলেট-ঢাকা মহাসড়কের সিলেটের দক্ষিণ সুরমা থানার রশিদপুর পয়েন্টে গতকাল শনিবার বেলা ১টায় সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। আহতরা হলেন-দক্ষিণ সুরমা থানার তেতলী ইউনিয়নের তেতলী উত্তরপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে খালেদ মিয়া (২৫) ও একই গ্রামের মুক্তার আলী (২৪)। গুরুতর আহত অবস্থায় তাদের চিকিৎসা প্রদান করা হয়েছে বলে জানাযায়।
আহত খালেদ আহমদ বলেন, গোয়াল বাজার থেকে নিজ এলাকায় আসার পথে রশিদপুর আসামাত্রই সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী বাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে আমরা দুই মাটিতে লুঠে পড়ি। পরে স্থানীয় এলাকাবাসী আমাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।


