উত্তর কালনীরচরে অর্থ ও পরিকল্পণা প্রতিমন্ত্রীর পক্ষে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৭:০০ অপরাহ্ণ | সংবাদটি ১১২৯ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পণা প্রতিমন্ত্রী এম এ মান্নানের পক্ষ থেকে ওসমানীনগরের সীমান্তবর্তী জগন্নাথপুর উপজেলার উত্তর কালনিচর এলাকার বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। উত্তর কালনিচর এলাকার প্রায় আড়াই শতাধিক বন্যা কবলিতদের মধ্যে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়। জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর কালনীরচর গ্রামে ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক দুলাল মিয়ার বাড়িতে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন,স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক দুলাল মিয়া,স্থানীয় জামে মসজিদের মোতাওয়া্ল্লী আনহার মিয়া, আ’লীগ নেতা আব্দুল মজিদ, হাজি আব্দুল জহির, হিরন মিয়া, সুলেমান মিয়া, তাজ উদ্দিন প্রমূখ।


