বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেনসহ ৫ পুলিশ পুরস্কৃত
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৩:২৭ অপরাহ্ণ | সংবাদটি ৮৮২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেনসহ ৫ পুলিশ সদস্য পুরস্কৃত হয়েছেন। আগস্ট মাসে আসামী গ্রেফতার, চোরাচালানী মালামাল-মাদকদ্রব্য উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখায় মঙ্গলবার সকালে সিলেট জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাদেরকে পুরস্কৃত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা পিপিএমসহ সিলেট জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। জেলার আরও কয়েক থানার এস আই পুরস্কৃত হলেও জেলার একমাত্র অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হন বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন।
বিশ্বনাথ থানার পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন-এসআই সুমন চন্দ্র সরকার, পিএসআই রেজাউল করিম পান্নু, এএসআই হুমায়ূন কবির ও রমজান আলী।


