বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ আহবায়কের কারামুক্তি লাভ
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৩:১৫ অপরাহ্ণ | সংবাদটি ১১৬২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয় কারামুক্ত লাভ করেছেন। মঙ্গলবার সকালে তিনি মুক্তিলাভ করলে জেলগেইটে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল মালিক সুমন, সদস্য এডভোকেট সদয়দ, যুবলীগ নেতা রুহেল খান, রাজু আহমদ, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম, খালেদ মিয়া, শিপন মিয়া, মোছাদ্দিক হোসেন প্রমূখ।


