বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট শিক্ষা সম্প্রসারন ভমিকা শীর্ষক মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৮:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ১৩৩৮ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক বলেছেন, দায়িত্ব নিয়ে প্রত্যেক অভিভাবককে ছেলে-মেয়েকে শিক্ষিত করতে হবে। সুশিক্ষিত হয়ে দেশ ও জাতীর কল্যাণ হবে। এক্ষেত্রে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে অগ্রণী ভুমিকা পালন করছে। তিনি বলেন, জন্মলগ্ন থেকে শিক্ষার প্রসারে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট কাজ করে দেশ ও বিদেশে সুনাম করেছে। এধারা অব্যাহত রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে। সোমবার বিশ্বনাথে আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় হল রুমে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে আয়োজিত শিক্ষা সম্প্রাসারণে ভুমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কামালবাজার আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ একেএম মনোত্তর আলীর সভাপতিত্বে ও ট্রাস্টের কো-অডিনেটর নিশি কান্ত পালের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের সাবেক চেয়ারপারসন একেএম সেলিম, ট্রাস্টি সাজ্জাদুর রহমান, সহকারী কোষাধ্যক্ষ তৈয়বুর রহমান, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী, সহকারী শিক্ষক আযম আলী, তারিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী এডুকেশ ট্রাস্টের স্থানীয় সাধারণ সম্পাদক আব্দুল বারী। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী সালেহ আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হোসেনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বনানী ঘোষ, বড় খুরমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, ছোট খুরমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু লাল গুণ, হাজী হামিদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতি রানী রায়, পূর্ব বন্ধুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিউর রহমান, বন্ধুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, টুকেরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদা আক্তার, অলংকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইছমত আরা চৌধুরী, শিক্ষানুরাগী মঈনুদ্দিন, জায়েদ আলী, আল-আমিন খান প্রমুখ।


