বিশ্বনাথে ইয়াবাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৯:০০ অপরাহ্ণ | সংবাদটি ১৭৯২ বার পঠিত
নিজম্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে ১০ পিস ইয়াবাসহ শামছুল আলম (৩২) কে পুলিশ বুধবার রাত ৮টায় আটক করে। সে নরশিংদী জেলার মনোহরদী থানার বীর আহমদপুর গ্রামের আবদুল বারীর ছেলে। সে দীর্ঘদিন ধরে বিশ্বনাথ উপজেরলা সদরে বসবাস করে আসছে।
আটকের সত্যতা স্বীকার করে থানার ওসি রফিকুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে বিশ্বনাথ থানার এস আই সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ বিশ্বনাথ-রশিদপুর সড়কের হিমিদপুর নামক স্থান থেকে ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
আটককৃত শামছুল আলম একটি ওষুধ কোম্পানীর বিশ্বনাথ সেলস অফিসারের দায়িত্ব রয়েছেন বলে জানাগেছে।


