বিশ্বনাথে খাজাঞ্চী ইউপির ওয়ার্ড ছাত্রলীগের প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০১৫ ইং, ১:১৩ পূর্বাহ্ণ | সংবাদটি ১১৭৪ বার পঠিত
স্টাফ রিপোর্টারঃ উপজেলার ২নং খাজাঞ্চী ইউপির ৫নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠন উপলক্ষে এক প্রস্তুতি সভা সোমবার রাতে স্থানীয় তেলিকোনা গ্রামে অনুষ্ঠিত হয়।ইউপি ছাত্রলীগের সভাপতি এনামুল হক বিজয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমীর দে ঝুলনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন- ইউপি ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি সারোয়ার আরেফিন শুভ, সহসভাপতি শাহ মুজিবুর রহমান, ইউপি ছাত্রলীগ নেতা রাজন আহমদ রেশাদ, এইচআর হাবিবুর রহমান, ফয়েজ আহমদ, এনাম উদ্দিন, রিংকু বৈদ্য, ওয়ার্ড ছাত্রলীগ নেতা মামুন আহমদ, আলী আহমদ, গোলাম সারোয়ার, সুমন আহমদ, সালেহ আহমদ, ছুরত আলী, ছালেহ আহমদ, জায়েদ আহমদ, ছালেহ আহমদ-২, জুয়েল আহমদ প্রমুখ। সভার শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন ওয়ার্ড ছাত্রলীগের কর্মী লায়েক আহমদ।


