ওসমানীনগরে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৫ ইং, ৪:০২ অপরাহ্ণ | সংবাদটি ১০৮৩ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে ফজলু মিয়া (৩৫) নামের এক আন্তঃজেলা ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সে পশ্চিম পৈলনপুর ইউপির জাকিরপুর গ্রামের তালেব আলীর পুত্র।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার ওসি মো. মুরসালিন বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ উপজেলার বেগমপুর বাজার আন্তঃজেলা ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত একজন পলাতক আসামি। বৃহস্পতিবার দুপুরে ডাকাত ফজলুকে আদালত প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।


