বিশ্বনাথে জাতীয় পার্টির কর্মীসভায় দু-পক্ষের হাতাহাতি : সভা পন্ডু
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০১৫ ইং, ৭:৪৬ অপরাহ্ণ | সংবাদটি ১৩৪৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নে জাতীয় পার্টির দুই পক্ষের মধ্যে হাতাহাতির খবর পাওয়া গেছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার দৌলতপুর ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সভায় জাপা নেতা সাইফুল ইসলাম ও আবদুল কাইয়ুম পক্ষের লোকজনের মধ্যে এঘটনা ঘটে। তবে এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে জাপার আয়োজিত কর্মী সভা পন্ডু হয়ে যায়।
জানাগেছে, উপজেলার দৌলতপুর ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি গঠনের লক্ষে রোববার সন্ধ্যায় দৌলতপুর ইউপি কার্যালয়ে কর্মী সভার অনুষ্ঠিত হয়। উপজেলা জাপা নেতা মোশারফ হোসেনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভা শেষে কণ্ঠ ভোটে সভাপতি-সাধারণ সম্পাদক পদপ্রার্থীর নাম ঘোষনা করা হয়। এসময় জাপা নেতা সাইফুল ইসলাম ও আবদুল কাইয়ুমের পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষের নেতাদের মধ্যে হাতাহাতির শুরু হয়। পরে দলীয় শীর্ষ স্থানীয় নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে কর্মীসভা পন্ডু হয়ে যায়। ইউপি জাপার কমিটি ঘোষনা স্থগিত ঘোষনা করা হয়।
এব্যাপারে উপজেলা জাপা নেতা মোশারফ হোসেন বলেন, কমিটি গঠন নিয়ে সভায় জাপা নেতা সাইফুল ইসলাম ও আবদুল কাইয়ুমের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। আমার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে কমিটি গঠন স্থগিত ঘোষনা করা হয়েছে।
দলীয়ভাবে পরবর্তিত্বে দৌলতপুর ইউপি জাপার কমিটি গঠনের তারিখ ঘোষনা করা হবে বলে তিনি জানান।
উপজেলা জাপা নেতা রফিকুল আলম লালু বলেন, দলের পদ নিয়ে দুই নেতার মধ্যে কথাকাটাটি হয়। পরে উপজেলা ও স্থানীয় জাপার র্শীষ স্থানীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিত শান্ত হয়।


