বিশ্বনাথ বিএনপির পূর্নাঙ্গ কমিটির তালিকা ইলিয়াসপত্নীর হাতে!
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০১৫ ইং, ১২:০৯ অপরাহ্ণ | সংবাদটি ১৬৬১ বার পঠিত
মোহাম্মদ আলী শিপন::নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর দেয়া সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করা হয়। ২০১৪ সালের ১৯ শে ডিসেম্বর অনুষ্ঠিত হয় বিশ্বনাথ উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন। ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দলীয় নেতাকর্মীর মতামতের ভিত্তিত্বে জালাল উদ্দিন চেয়ারম্যানকে সভাপতি, লিলু মিয়া চেয়ারম্যানকে সাধারণ সম্পাদক ও কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যানকে সাংগঠনিক সম্পাদক করে ১২জনের নাম উল্লেখ করে উপজেলা বিএনপি’র নতুন কমিটি ঘোষনা করেন তাহসিনা রুশদীর লুনা। তারা হলেন-সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম কছির, শামছুজ্জামান সমছু, যুগ্ম-সম্পাদক হাজী আবদুল হাই, বশির আহমদ, আহমেদ নুর উদ্দিন। কমিটিতে সদস্য হিসেবে রাখা হয় এম ইলিয়াস আলী, সুহেল আহমদ চৌধুরী, মোজাহিদ আলী, এম আছকির আলীকে।
সূত্রে জানা যায়, উপজেলা বিএনপি’র ১০১ সদস্যের পুর্ণাঙ্গ কমিটির একটি খসড়া তালিকা গত মঙ্গরবার তৈরি করা হয়েছে। ওই কমিটির তালিকা তাহসিনা রুশদি লুনার হাতে দেয়া হয়। যে কোনো দিন ওই কমিটি জেলা বিএনপি অনুমোদন পান। বর্তমান ইলিয়াসপত্নী তাহসিনা রুশদি লুনা সিলেট শহরে অবস্থান করছেন। লুনা সিলেট থাকা অবস্থায় দুই-একদিনের মধ্যে কমিটির অনুমোদন দেয়া হতে পারে বলে সূত্রে জানাগেছে।
দলীয় সূত্রে জানাযায়, ২০০৯ সালের ১২ নভেম্বর বিশ্বনাথ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিখোঁজ কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। সম্মেলনে জালাল উদ্দিন’কে সভাপতি, গৌছ খান’কে সাধারন সম্পাদক, লিলু মিয়া’কে যুগ্ম সাধারন সম্পাদক, কবির হোসেন ধলা মিয়াকে সাংগঠনিক সম্পাদক ও ফারুক মিয়া’কে প্রচার সম্পাদক করে ৬ সদস্য বিশিস্ট উপজেলা বিএনপির নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষনা করেন ইলিয়াস আলী। এর কিছুদিন পর ৬১ সদস্য বিশিষ্ঠ পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। তবে এবারের পূর্নাঙ্গ কমিটি ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হচ্ছে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
নামপ্রকাশ না করার শর্তে বিএনপির একাধিক নেতা জানান, উপজেলা বিএনপির পূর্বের কমিটির ৬১জনসহ নতুন কমিটিতে আরও কিছু নেতাকর্মীর নাম দেয়া হয়েছে। তবে ১০১ সদস্য বিশিষ্ঠ কমিটির অনুমোদন খুবই শীঘ্রই হবে বলে তারা জানান।


