ওসমানীনগরে আলোকিত পথে মানুষ’র আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০১৫ ইং, ৬:২০ অপরাহ্ণ | সংবাদটি ৪৯১ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি ঃঃ ওসমানীনগর আলোকিত পথে মানুষ ”আপমা”’র মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্টিত হয়। বুধবার ২টায় উপজেলার দয়ামীরস্থ ওসমানী স্মৃতি উদ্যোনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক বদরুল আলম চৌধুরী। স্বেচ্ছাসেবী শিক্ষিকা শারমীন আক্তার জলির পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দয়ামীর কলেজের অধ্যক্ষ আবিদুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ”আপমা”র উদ্যোক্তা, যুক্তরাজ্য প্রবাসী, শিক্ষানুরাগী, বিশ্বনাথের কৃতি সন্তান শফিকুর রহমান, ওসমানীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র আহবায়ক জুবায়ের আহম শাহিন, আব্দুস সুবহান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুক্লা রানী দে, শিক্ষক অশিম কুমার দাস, স্বেচ্ছাসেবি শিক্ষক জাকির হোসেন , বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাংবাদিক উজ্জ্বল দাশ, সাইফুর এম. রেফুল, আব্দুল হাদি, এডভোকেট এস.এম.রফিক, সাংবাদিক সমর দেব সৌরভ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেছেন, আপমা’র লক্ষ্য এবং উদ্যশ্যে সমাজের মানুষকে শু’শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলা। যারা শিক্ষিত তারা সমাজের মানুষের জন্য কাজ করবে এবং স্বেচ্ছাসেবক শিক্ষিকা, ডাক্তার হয়ে সামান্য কিছু সময় মানুষকে দিতে পারলে উপকৃত হবে সমাজের মানুষ।


