ওসমানীনগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্য
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০১৫ ইং, ৭:৩১ অপরাহ্ণ | সংবাদটি ৫৬৪ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগর উপজেলার বিদ্যুৎপৃষ্ট হয়ে ডিস লাইন ম্যানের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি গোয়ালাবাজার ইউনিয়নের পশ্চিম ব্রাম্মন গ্রামের মৃত মতিন মিয়ার পুত্র মোঃ মুজিব মিয়া (১৮)। সোমবার দুপুরে নিজ গ্রামের পার্শ্বে বিদ্যুৎতিক খুঁটির উপর ডিস লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ময়নাতদন্ত ছাড়া উর্ধ্ধতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে লাশ দাফনে প্রস্তুতি চলছে বলে জানিয়েন ওসমানীনগর থানার ডিউটি অফিসার।


