ওসমানীনগরে জিটিআই ইছল সেন্টারের সার্টিফিকেট বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০১৫ ইং, ৪:৩০ অপরাহ্ণ | সংবাদটি ১১৪৫ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: বিশ্ব প্রতিযোগীতায় টিকে থাকতে ইংরেজি শিক্ষার বিকল্প নেই। তথ্য প্রযুক্তির এই যুগে নিজেকে এগিয়ে নিতে হলে ইংরেজি শিখতেই হবে। ইংরেজী ভাষা না জানলে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা মোটেও সম্ভব নয়। রোববার বিকেলে ওসমানীনগরের গোয়ালাবাজারস্থ জিটিআই ইছল সেন্টারে আইইলটিএস লাইফ স্কিল কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন। জিটিআই পরিচালক সাংবাদিক জুবেল আহমদ সেকেল এর সভাপতিত্বে এবং সাংবাদিক আনোয়ার হোসেন আনার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী। বিশেষ অতিথির ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৌরভ পাল মিঠুন,গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, জিটিআই ইছল সেন্টারের ইংরেজী শিক্ষক আব্দল্লাাহ আল মামুন, সাংবাদিক এমএফ আলী ফয়েজ। অনুষ্ঠানে লাইফ স্কিলে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট প্রদান করা হয়।


