ওসমানীনগরে ৭ম শ্রেনীর ছাত্রীর আত্মহনন
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০১৫ ইং, ৩:১১ অপরাহ্ণ | সংবাদটি ১১৩৩ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে জাহেদা বেগম (১৪) নামের এক ৭ম শ্রেনীর শিক্ষার্থী আত্মহনন করেছে। সে উপজেলার গোয়ালাবাজার ইউপির জায়ফরপুর গ্রামের আব্দুছ ছোপানের মেয়ে এবং গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। মঙ্গলবার বিকালে নিজ বসতঘরের তীড়ের সাথে কাপড় দিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহনন করে।
পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সবাই ঘরের বাইরে থাকাবস্থায় সে বই নিয়ে পড়ায় ছিল। বড়বোন পানি নিয়ে ফিরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দিলে বাবা-মা ঘরে ফিরে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে বিকালে থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করেন ময়না তদন্তের হাসপাতালে প্রেরন করে। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো: মুরসালিন জানান, প্রাথমিক তদন্তে এটা আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


