ওসমানীনগরে শেখ হাফিজ ফাউন্ডেশনের ফ্রি চুক্ষু শিবির
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০১৫ ইং, ৫:৩২ অপরাহ্ণ | সংবাদটি ৫৩৩ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি::সিলেটের ওসমানীনগরে শেখ হাফিজ ফাউন্ডেশনের উদ্যোগে প্রেসিডিয়াম সদস্য শেখ শাহিনুর রহমান বাবুলের সার্বিক পৃষ্টপোষকতায় ফ্রি চুক্ষু শিবির অনুষ্টিত হয়েছে। রোববার উপজেলার তিলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গনে দিন ব্যাপী চোখের সমস্যায় আক্রান্ত এলাকার প্রায় এক হাজার রোগীদের ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাষ্টার হারুনুর রশিদ। সেক্রেটারী জেনারেল শাহনুর খান ও সহ সেক্রেটারী শেখ আনোয়ার এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, বুরুঙ্গা ইউ/পি চেয়ারম্যান মকদ্দুছ আলী। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান আব্দুস সালাম, কেন্দ্র পরিচালক সুলেমান আলী, ইউ/পি সদস্য এম এ মুকিদ, শিক্ষানুরাগী হাজী আব্দুল লতিফ, আকলিছ আলী,ফজলুর হক খান, আপ্তাব আলী, সাবেক ইউ/পি সদস্য আব্দুল কাইয়ুম,রফিক আহমদ,মাহবুব আলী, হারিছ মিয়া। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন,আনা মিয়া, আব্দুল মতিন, সেবুল আহমদ, বদরুল ইসলাম, আবু সাঈদ,,শেখ মিনহাজুর রহমান, রবিউল ইসলাম,ইসুফ খান,মুধু খান,রাসেল আহমদ, আজিজজুর রহমান সোহেব,এনামুলহক, আব্দুল কাদির, শেখ আজহার,শেখ শায়খুল ইসলাম,লালন মিয়া,মিনার খান,হাবিবুর রহমান,মোজ্জাকির হোসেন, নাহিম,জগলু,আরিফুল ইসলাম, আব্দুল আউওয়াল,মুমিন,জাকির,প্রমুখ। সহ্রসাধিক রোগীদের মধ্যে দেড় শতাধিক ছানিপরা রোগীদের স্থানীয় বার্ড চুক্ষু হসপিটালে সংগঠনের সার্বিক অর্থায়নে অপারেশনের ব্যবস্থা করা হয়। প্রঙ্গত: শেখ হাফিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ হাফিজুর রহমানের উদ্যোগে দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নমূলক কর্মকান্ডসহ ফ্রি মেডিক্যাল ক্যাম্প,চুক্ষু শিবির ও প্রতিবছর উপজেলার শিক্ষার্থী শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে।


